রিফান্ড নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৯ নভেম্বর ২০২৬
পরিচালনাকারী প্রতিষ্ঠান: জাদু এআই (স্বত্বাধিকারী: ফারিহা মালিয়াত মুকুর), ট্রেড লাইসেন্স নং 2025-00527, ফরিদপুর পৌরসভা। ঠিকানা: 0003-29-০সি-9B, 0015, পূর্ব খাবাসপুর, ফরিদপুর সদর, ফরিদপুর 7800। এই পাতায় “আমরা” বলতে জাদু এআই ও এর সেবা প্রস্তুতি AI বোঝানো হয়েছে।
আমরা চাই আপনি নিশ্চিন্তে Pro কিনুন। পছন্দ না হলে পেমেন্টের তারিখ থেকে ৭ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করতে পারবেন।
১. কে রিফান্ড পাবেন
- যেকোনো Pro প্ল্যান কেনার পর, Founding Member অফারসহ, পেমেন্টের তারিখ থেকে ৭ দিনের মধ্যে আবেদন করলে রিফান্ড পাবেন।
- রিফান্ডে আপনার পাঠানো পুরো টাকাই ফেরত দেওয়া হয়।
- ৭ দিন পার হয়ে গেলে রিফান্ডের আবেদন গ্রহণ করা হয় না।
২. কীভাবে আবেদন করবেন
নিবন্ধিত ইমেইল থেকে [email protected]-এ ইমেইল করুন, অথবা 01833535487 বা 01720938667 নম্বরে যোগাযোগ করুন। সবচেয়ে সহজ উপায় হলো সাপোর্ট টিকিট পাঠানো, ধরন হিসেবে “রিফান্ড” বেছে নিয়ে। আবেদনে এই তথ্যগুলো দিন:
- অ্যাকাউন্টের নাম ও নিবন্ধিত ইমেইল
- যে bKash বা Nagad নম্বর থেকে টাকা পাঠিয়েছিলেন
- ট্রানজেকশন আইডি ও পেমেন্টের তারিখ
- রিফান্ডের কারণ (ঐচ্ছিক, তবে জানালে সেবাটি উন্নত করতে সাহায্য হয়)
৩. রিফান্ড প্রক্রিয়া
- আবেদন পাওয়ার পর ৩ কর্মদিবসের মধ্যে আমরা তথ্য যাচাই করে আপনাকে জানাব।
- অনুমোদনের পর ৭ কর্মদিবসের মধ্যে টাকা সেই bKash বা Nagad নম্বরেই ফেরত পাঠানো হবে, যেখান থেকে আপনি পেমেন্ট করেছিলেন।
- পেমেন্ট গেটওয়ে দিয়ে কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করলে টাকা একই কার্ড বা অ্যাকাউন্টে ফেরত যাবে। ব্যাংক বা সেবাদাতার নিজস্ব প্রক্রিয়ায় আরও কিছু সময় লাগতে পারে।
- রিফান্ড হলে আপনার Pro সাথে সাথে বন্ধ হয়ে যাবে। Founding Member হলে ব্যাজ ও আসনও বাতিল হবে।
- অ্যাকাউন্টের ফ্রি সুবিধা আর পরীক্ষার ইতিহাস আগের মতোই থাকবে।
৪. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
- পেমেন্টের তারিখ থেকে ৭ দিন পার হয়ে গেলে।
- ভুল নম্বরে টাকা পাঠালে। যে টাকা আমাদের কাছে পৌঁছায়নি, তা আমরা ফেরত দিতে পারি না। এ ক্ষেত্রে bKash বা Nagad-এর হেল্পলাইনে যোগাযোগ করুন।
৫. পেমেন্ট যাচাইয়ে সমস্যা হলে
টাকা পাঠানোর পরও যদি পেমেন্ট যাচাইয়ে বাতিল হয়, যেমন ট্রানজেকশন আইডি ভুল লেখার কারণে, তাহলে উপরের ঠিকানায় যোগাযোগ করুন। আমরা যাচাই করে হয় আপনার প্ল্যান চালু করব, নয়তো টাকা ফেরত দেব। এ ক্ষেত্রে ৭ দিনের সময়সীমা প্রযোজ্য নয়।
আরও দেখুন: শর্তাবলি · গোপনীয়তা নীতি
English: Refund Policy