সেবা প্রদান নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৯ নভেম্বর ২০২৬
পরিচালনাকারী প্রতিষ্ঠান: জাদু এআই (স্বত্বাধিকারী: ফারিহা মালিয়াত মুকুর), ট্রেড লাইসেন্স নং 2025-00527, ফরিদপুর পৌরসভা। ঠিকানা: 0003-29-০সি-9B, 0015, পূর্ব খাবাসপুর, ফরিদপুর সদর, ফরিদপুর 7800।
প্রস্তুতি AI একটি সম্পূর্ণ অনলাইন ডিজিটাল সেবা। কোনো পণ্য, বই বা কাগজপত্র ডাকযোগে বা কুরিয়ারে পাঠানো হয় না। কেনা প্ল্যানসহ সব সেবা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে prostutiai.com-এ পাওয়া যায়।
১. সেবা কীভাবে পাবেন
- prostutiai.com-এ অ্যাকাউন্ট খুলে লগইন করলেই সেবা ব্যবহার করা যায়।
- মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারের ব্রাউজারে, বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ইন্টারনেট সংযোগে চলে। আলাদা কোনো অ্যাপ লাগে না।
২. Pro কখন চালু হয়
- bKash বা Nagad-এ পাঠানো টাকা: পেমেন্টের তথ্য জমা দেওয়ার সাথে সাথে ২৪ ঘণ্টার অস্থায়ী Pro চালু হয়। ট্রানজেকশন যাচাই হলে, সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে, পুরো প্ল্যান চালু হয়।
- পেমেন্ট গেটওয়ে (কার্ড বা মোবাইল ব্যাংকিং), যখন চালু থাকবে: পেমেন্ট সফল হলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে Pro চালু হয়।
- পয়েন্ট দিয়ে নেওয়া Pro: সাথে সাথে চালু হয়।
- Pro চালু হলে হেডারে ও প্রোফাইল পাতায় প্ল্যান ও মেয়াদ দেখা যায়, আর পেমেন্টের অবস্থা প্রোফাইলের “পেমেন্ট ইতিহাস”-এ দেখা যায়।
৩. মেয়াদ
- প্ল্যানের মেয়াদ গোনা শুরু হয় পুরো প্ল্যান চালু হওয়ার দিন থেকে।
- কোনো অটো-রিনিউ নেই। মেয়াদ শেষে অ্যাকাউন্ট ফ্রি প্ল্যানে ফিরে যায়, পরীক্ষার ইতিহাস ও পয়েন্ট থেকে যায়।
৪. সময়মতো চালু না হলে
পেমেন্টের ২৪ ঘণ্টার মধ্যে পুরো প্ল্যান চালু না হলে ট্রানজেকশন আইডিসহ সাপোর্ট টিকিট পাঠান। আমরা দ্রুত সমাধান করব, অথবা রিফান্ড নীতি অনুযায়ী টাকা ফেরত দেব।
৫. সেবার প্রাপ্যতা
সেবা দিনরাত সবসময় চালু থাকে। রক্ষণাবেক্ষণ বা প্রযুক্তিগত সমস্যায় মাঝে মাঝে সাময়িক বিঘ্ন হতে পারে। দীর্ঘ সময় সেবা বন্ধ থাকলে প্রয়োজন অনুযায়ী Pro-এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে।
৬. যোগাযোগ
সাপোর্ট টিকিট পাঠান, অথবা
ইমেইল: [email protected]
ফোন: 01833535487, 01720938667
আরও দেখুন: শর্তাবলি · রিফান্ড নীতি · গোপনীয়তা নীতি · English: Service Delivery Policy